Durga Puja 2022

মাটির প্রতিমায় নয়, পটে আঁকা পটেশ্বরী পুজিতা হন সাড়ে তিনশো বছর ধরে বর্ধমানে

পটেশ্বরী দুর্গাকে ১২ বছর অন্তর এক বার রং করা হয়।কিন্তু রঙের পর দুর্গার রূপের কোনও পরিবর্তন হয় না। রাজার আমলের রীতিনীতি মেনেই লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরে মহালয়ার পরের দিন থেকে দুর্গাপুজো শুরু হয়।

ভাষ্য: রিঙ্কি , সম্পাদনা: অসীম

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৭:৪৪
Advertisement

জৌলুস কমলেও পুজোর আচার বা রীতিনীতির কোনও পরিবর্তন হয়নি। এখনও পুরানো রীতি মেনেই বর্ধমান রাজপরিবারে পটেশ্বরী দুর্গার পুজো হয়। মহালয়ার পরের দিন থেকে বর্ধমানের মহারাজার লক্ষ্মীনারায়ণ জিউয়ের মন্দিরে দুর্গাপুজো শুরু হয়। দুর্গা এখানে শালকাঠের কাঠামোর উপর প্রতিষ্ঠিতা।কাঠের কাঠামোর উপর নানা রং দিয়ে নিপুণ তুলির টানে তৈরি দশভুজার পরিবার। উল্লেখ্য, মা দুর্গার বাহন সিংহের মুখ এখানে ঘোড়ার মতো।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement