মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্ধারিত ‘আন্তর্জাতিক আমদানি শুল্ক’ বেআইনি ঘোষণা আমেরিকার শীর্ষ আদালতের। এর পরই সুপ্রিম কোর্টের রায়কে ‘হতাশাজনক’ বলে জানান ট্রাম্প। জানান, ভারতের সঙ্গে হওয়া সাম্প্রতিক বাণিজ্য বোঝাপড়া অপরিবর্তিত থাকবে। অর্থাৎ বাণিজ্য চুক্তি অনুযায়ী ১৮ শতাংশ শুল্ক দিতে হবে। ভবিষ্যতে সম্পর্কের কথা ভেবে তা কি মানবে ভারত? ভারতের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহেই ট্রাম্পের দেশে যাচ্ছে ভারত সরকারের একটি প্রতিনিধি দল।