রাজ্যে ভোট ঘোষণার পরই পুলিশ ও প্রশাসনে একাধিক বদল নির্বাচন কমিশনের। মুখ্যসচিবের পদ থেকে সরানো হয়েছে নন্দিনী চক্রবর্তীকে, এসেছেন দুষ্মন্ত নারিওয়ালা। সরানো হয়েছে রাজ্যের স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকে। রাজ্য পুলিশের ডিজিপি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে পীযূষ পাণ্ডেকে, রাজ্যের নতুন ডিজিপি সিদ্ধনাথ গুপ্ত। পুলিশ কমিশনারের পদ থেকে সরানো হয়েছে সুপ্রতিম সরকারকে, নতুন পুলিশ কমিশনার অজয় নন্দ। পুলিশ-প্রশাসনে বদল নিয়ে রাজনৈতিক চাপানউতর। মুখ্য নির্বাচন কমিশনের কাজের প্রতিবাদে সংসদে ওয়াকআউট তৃণমূলের।