পশ্চিম এশিয়ায় বাড়ছে উত্তেজনা। এরই মাঝে দ্বিতীয় বার ইজ়রায়েল সফর মোদীর। এই সফর ঘিরে অবশ্য নিজেদের দেশেই বিরোধিতার মুখে পড়তে হয়েছে দুই সরকারকে। যদিও আমল না দিয়ে মোদীর সফরকে ঐতিহাসিক বলেই বর্ণনা করেছেন নেতানিয়াহু। ইদানীং নেতানিয়াহুর দেশের সঙ্গে ভারতের গাঢ় বন্ধুত্ব। অন্য দিকে ভারতের বাণিজ্যিক স্বার্থ জড়িয়ে রয়েছে ইরানের সঙ্গেও। ভারত-ইজ়রায়েল সম্পর্ক জোরালো হলে কি প্রভাব পড়বে ভারত-ইরান সখ্যে?