২১ জুলাই। তৃণমূলের শহিত তর্পণ। ধর্মতলায় লোকে লোকারণ্য। এই ছবি দেখতেই এত দিন অভ্যস্ত ছিল রাজ্যবাসী। পালাবদলের পর তৃণমূল তা আয়োজন করতে পারবে কি না, তা নিয়ে ছিল প্রশ্ন। ভাঙনের তৃণমূলে জটিলতা বাড়ছিল। তবে শেষমেশ ভিক্টোরিয়া হাউসের কাছে সভা করার ক্ষেত্রে দুই পক্ষকেই অনুমতি দেয়নি পুলিশ। দুই তৃণমূলের ২১ জুলাই নিয়ে কী ভাবনা?