West Bengal Election

পালে হাওয়া টানতে বেলেঘাটায় জোর প্রচার ‘কামব্যাক’ কুণালের, কতটা প্রস্তুত বিরোধীরা?

পরেশ পালের বদলে বেলেঘাটায় তৃণমূলের বাজি কুণাল ঘোষ। গোষ্ঠীকোন্দল সামলাতে পারবেন নতুন প্রার্থী?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ২১:০৪
Advertisement

বেলেঘাটায় নতুন চ্যালেঞ্জ। চ্যালেঞ্জের মুখোমুখি হতে পিছপা হন না কুণাল ঘোষ। প্রথমে ছাত্র পরিষদ, পরে তৃণমূলের সঙ্গেই ঘরকন্না। তবে সারদা কাণ্ডে সব ওলটপালট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই গ্রেফতার করেছিল দলের একান্ত অনুগতকে। কুণাল সাময়িক সরে গিয়েছিলেন, তবে হারিয়ে যাননি। হারও মানেননি। আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েই যেন প্রমাণ করেছেন— এ ভাবেও ফিরে আসা যায়। এ বার প্রার্থী। নতুন চ্যালেঞ্জ কী ভাবে সামলাচ্ছেন?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement