ইজ়রায়েল-আমেরিকা যৌথ আক্রমণের পাল্টা হিসাবে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসে হামলার কৌশল নিয়েছিল ইরান। ড্রোন হামলার নিশানায় ছিল দুবাই। বিস্ফোরণ, আগুন, কালো ধোঁয়ায় আচমকাই ছেদ স্বাভাবিক জনজীবনে। বেহালার বাসিন্দা সুদীপ সাহা প্রায় আড়াই দশক দুবাইয়ে কর্মরত। হামলার রাতের অভিজ্ঞতা ভাগ করে নিলেন আনন্দবাজার ডট কম-এর সঙ্গে।