অভিযানের আশ মেটে না কন্যার, বিশ্বরেকর্ড গড়তে ফের হিমালয়ে পাড়ি চন্দননগরের পিয়ালির

কোনও মহিলা পর্বতারোহী শীতকালে মাকালু শৃঙ্গ জয় করতে পারেননি। সেই নজির গড়তেই অভিযানে পিয়ালি বসাক।

আনন্দবাজার ডট কম প্রতিবেদন
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১১:৩৯
Advertisement

বিশ্বের সবচেয়ে উঁচু ন’টি শৃঙ্গে পা রেখে ফেলেছেন এর মধ্যেই। কিন্তু পিয়ালিকে কি এটুকুতেই থামানো যায়? পাঁচ ফুট এক ইঞ্চির মেয়ে এ বার অসাধ্য সাধন করতে তিব্বতে পাড়ি দিয়েছেন। যে মাকালুকে আজ পর্যন্ত কোনও মেয়ে শীতকালে জয় করতে পারেননি, সেই পাহাড়চূড়াতেই পা রাখতে রওনা দিয়েছেন পিয়ালি বসাক।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement