Darjeeling Toy Train

টয় ট্রেনে প্রথম মহিলা টিটিই সরিতা, ১৪৫ বছরের ইতিহাসে পিতৃতন্ত্রের পাহাড় ভাঙলেন পাহাড়ি মেয়ে

টিকিট পরীক্ষকের (টিটিই) দায়িত্ব সচরাচর পুরুষদেরই দেওয়া হত। টয় ট্রেনের ইতিহাসে তা যেন ছিল অদৃশ্য নিয়ম। পাহাড়ি পথ চলায় পিতৃতান্ত্রিক ধারনার সেই পাহাড় ভাঙার সাহস দেখালেন পাহাড়ের মেয়ে সরিতা ইয়োলমো।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৭
Advertisement

সরিতা ইয়োলমো ‘পাহাড়কন্যা’। টয় ট্রেনের শব্দ-ছন্দ তাঁর যাপনে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। রেলের বাঁশির সঙ্গে কর্মজীবন মিলিয়ে নিয়েছেন। ট্রেনের দূরপাল্লার দৌড়ে সঙ্গী হয়েছেন বহু বার। এনজেপি স্টেশনের সিটিসি হিসাবেও দায়িত্ব পালন করেছেন। টয় ট্রেনের ঐতিহ্যের সরণিতে এ বার থেকে থাকবে তাঁর নামও। মেঘ সরে যাওয়া রোদ্দুর যেন তাই সরিতার চোখেমুখে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement