প্রতিবেদন: প্রচেতা
ইডেনে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা। কিন্তু স্টেডিয়ামের বাইরে ভিড় করা জনতা গলা ফাটিয়ে স্লোগান দিচ্ছেন রোহিত শর্মা অথবা বিরাট কোহলির নামে। গায়ে ‘মেন ইন ব্লু’-র জার্সি। বুধবারের রুদ্ধশ্বাস প্রথম সেমিফাইনালের পরের দিন, ইডেনে দ্বিতীয় সেমিফাইনাল দেখতে হাজির কলকাতাবাসী। ভারতের সঙ্গে কার টক্কর শেষ রাতে, সেটা দেখে নিতে হবে না!