সাংবাদিকতা ছেড়েছিলেন একদিন, অকস্মাৎ। রাস্তা বাঁক নিয়েছিল নবান্ন অভিমুখে। রাজ্য-রাজনীতি নিয়ে আলোচনা করেছেন বিস্তর। বিশ্ব-রাজনীতি নিয়েও বেজায় আগ্রহ। এ বার ভোটের রাজনীতিতে হাতেখড়ি। জয় নিয়ে কতটা আশাবাদী? ‘ফ্যামিলি ম্যান’ পুরোদস্তুর রাজনীতিবিদ হয়ে ওঠায় পরিবারের লোকের কী মত? রাজ্য-রাজনীতি, ঘর-বাহির নিয়ে খোলামেলা আলোচনায় তৃণমূল নেতা দেবদীপ পুরোহিত, আনন্দবাজার ডট কম-এর ‘মুখোমুখি’।