Bratya Basu

দিনক্ষণ বলা যাবে না তবে দ্রুত নিয়োগ হবে, আশাবাদী শিক্ষামন্ত্রী

শুক্রবার ফের চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সঙ্গে ছিলেন কুণাল ঘোষও।

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩ ২১:৩৭
Advertisement

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পর নিয়োগ সংক্রান্ত জটিলতা কেটে যাওয়ার বিষয়ে আশাবাদী চাকরিপ্রার্থীরা। জানালেন, তাঁরা সময়সীমা পেয়ে গিয়েছেন। আগামী ১ ফেব্রুয়ারির মধ্যেই নিয়োগের নিশ্চয়তা তাঁদের কাছে চলে আসবে। এমনই আশ্বাস মিলেছে বিকাশ ভবন থেকে। যদিও শিক্ষামন্ত্রী ওই সময়সীমার কথা মানতে চাননি। তিনি জানিয়েছেন, এটি জটিল একটি বিষয়। তাই দিনক্ষণ নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে দ্রুত নিয়োগের জট কাটিয়ে ওঠার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ব্রাত্য।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement