প্রাক্তন সাংবাদিক। পদ্মভূষণ সম্মানে ভূষিত। বিধানসভা নির্বাচনে পদ্ম-প্রার্থী। নিজেকে বরাবরই লালকৃষ্ণ আডবাণীর অনুগামী বলে মনে করেন। ‘রাইট’ তাঁর কাছে ‘রং’ নয়। আবার দলকে সমর্থন মানেই প্রশ্নাতীত আনুগত্যে দলের সব কিছু সমর্থন করতে হবে, এমনটাও মনে করেন না। বাঙালি ভদ্রলোকের রাজনীতির ধারায় তিনি সমসময়ের উজ্জ্বল উদাহরণ। ভোট, দক্ষিণপন্থা থেকে বাঙালির ভূত-ভবিষ্যৎ নিয়ে আনন্দবাজার ডট কম-এর ‘মুখোমুখি’ স্বপন দাশগুপ্ত।