প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর একান্ত যোগাযোগ। আরএসএস প্রধান মোহন ভাগবত তাঁর বাড়িতে এসে লুচি-তরকারি খাওয়ার আবদার করেন। তৃণমূলে একদা ছিলেন বটে, তবে এখন ভুলস্বীকার করেন মুক্তকণ্ঠে। এগিয়ে যাওয়াই তাঁর মন্ত্র। বিশ্বাস করেন, রাজনীতিতে অভিমান বলে কিছু হয় না। পশ্চিমবঙ্গে রাজনৈতিক ক্ষমতার বদল চাইছেন সোচ্চার হয়েই। বদলার রাজনীতিতেও কি বিশ্বাস করেন? আনন্দবাজার ডট কম-এর ‘মুখোমুখি’ অভিনেতা মিঠুন চক্রবর্তী।