SIR

নথি জমা দিয়েও নাম বাদ যাওয়ার অভিযোগ ববি হাকিমের কেন্দ্রে, এসআইআর জট মেটিয়াবুরুজেও

মেটিয়াবুরুজে একটি বুথেই বাদ তিনশোরও বেশি নাম। ৭৮ হাজার ভোটারের নাম বাদ ফিরহাদ হাকিমের কেন্দ্রেও।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১২:১২
Advertisement

২০২১ সালের বিধানসভা নির্বাচনে কলকাতা বন্দর কেন্দ্রে ৬৮ হাজারের বেশি ভোটে জেতেন তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। এসআইআর-এ নাম বাদ গিয়েছে ৭৮ হাজারের বেশি। ভোটার তালিকার ঝাড়াইবাছাইয়ে হাজার হাজার নাম বাদ গিয়েছে পাশের কেন্দ্র মেটিয়াবুরুজেও। দুই কেন্দ্রেই অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় বাবা-মায়ের নাম থাকা সত্ত্বেও অথবা নথি দেওয়ার পরেও কাটা গিয়েছে নাম। দুই কেন্দ্রের হাজার হাজার ভোটার কি ২৯ এপ্রিল ভোট দিতে পারবেন?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement