দুপুর গড়ালেই এ-গলি যেন রাজপথ। চেনা খাবারের গন্ধে ম ম চারিদিক। নেহাত শখের খাওয়া তো নয়। ছোট ছোট এই খাবার দোকানগুলো ক্যান্টিনের বিকল্প। সব দিব্যি চলছিল। অফিসপাড়ায় রোজ যাঁরা খাবারের খোঁজে আসেন, তাঁরা তো আসছেনই। তবে পরিষেবা দিতে হেঁশেলে টান পড়ছে দোকানদারদের। যুদ্ধের অভিঘাত পৌঁছেছে হাজার কিলোমিটার দূরের রান্নাঘরেও। ডেকার্সের জ্বালানি সঙ্কট মিটবে?