Amit Shah

‘শাহী’ উদ্বোধন শুধু সজলের ‘রামমন্দিরে’র, ইজ়েডসিসির বিজেপির পুজোতেও নেই অমিত

লেবুতলা পার্কের পুজোর উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ।

প্রতিবেদন: প্রচেতা

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ ১৪:৫৪
Advertisement

শহরে দুর্গাপুজো উদ্বোধনে আসছেন অমিত শাহ। সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কে সজল ঘোষের পুজোর এ বারের থিম অযোধ্যার রামমন্দির। সেই মণ্ডপের উদ্বোধনেই এ দিন বিকেলে কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লেবুতলা পার্কের মণ্ডপ উদ্বোধনে এলেও ইজ়েডসিসিতে রাজ্য বিজেপির আয়োজিত পুজোয় যাবেন না অমিত। সজল ঘোষের পুজোর উদ্বোধন করেই আবার হেলিকপ্টারে দিল্লি ফিরে যাওয়ার কথা তাঁর। রবিবারই ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেছিলেন, “আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া সব শর্ত মেনেই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছি। অল্প সময়ের জন্যই তিনি থাকবেন, তাই সব দিকেই আমাদের বিশেষ নজর দিতে হচ্ছে।”

Advertisement

তবে রবিবার বিকেল পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঝটিকা সফরের খবর জানতেন না বলেই দাবি করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে পরে দলের তরফে তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রীকে হেলিপ্যাডে গিয়ে স্বাগত জানানোর দায়িত্ব দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement