বিরল অসুখে বিছানায় বন্দি। তাঁর দুনিয়া তবু ওই ছোট্ট পরিধিতে আটকে থাকেনি। তেলঙ্গানার ভেঙ্কট রমন। হাল ছাড়েননি। বরং কণ্ঠ ছেড়ে জানিয়েছেন, ইচ্ছাশক্তির জোরেই পেরিয়ে যাওয়া যায় জীবনের যাবতীয় প্রতিবন্ধকতা। নিজেকে তাই প্রতিষ্ঠিত করেছেন ডিজিটাল মার্কেটিংয়ের জগতে। এখন, সামনে খোলা মোবাইল। শুয়ে শুয়েই অফিসের গুরুদায়িত্ব সামলাচ্ছেন ভেঙ্কট রমন।