এপস্টিন ফাইলে হাজারও কীর্তি অথবা কুকীর্তি। সে সব সত্যি, মিথ্যা না এপস্টিনের মনগড়া কথাবার্তা— তা নিয়ে বিতর্ক আছে। মার্কিন বিচারবিভাগের তত্ত্বাবধানে থাকায় প্রকাশিত তথ্য সত্যি বলেই দাবি জোরালো। তা ছাড়া ট্রাম্প যে ভাবে সরব, তাতে বোঝা যায়, এপস্টিনের ফাইল জুজু বেশ ভালই ভয় দেখিয়েছে মার্কিন রাজনীতিবিদদের।