আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলন উপলক্ষে রাজ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সম্মেলনের জন্য পছন্দের জায়গা চেয়েও মেলেনি। নিরাপত্তার কারণে অনুমতি দেয়নি রাজ্য। সম্মেলনের মঞ্চ থেকেই তা নিয়ে ক্ষোভ প্রকাশ রাষ্ট্রপতির। পরে যান পূর্বনির্ধারিত জায়গায়। কেন সেখানে সম্মেলন করতে দেওয়া হল না, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন। রাজ্যের ভূমিকা নিয়ে সমালোচনাও করেন। এই ঘটনা দুর্ভাগ্যজনক বলেই মন্তব্য প্রধানমন্ত্রীর। পরে ধর্মতলার ধর্নামঞ্চ থেকে অভিযোগের উত্তর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাঁওতাল সম্প্রদায়ের উন্নয়নে রাজ্যের কাজের খতিয়ানও তুলে ধরেন মঞ্চ থেকে।