মণিপুরে ফের সরকার গড়ল এনডিএ। ২০২৩-এর মে মাস। মেইতেই-কুকি গোষ্ঠীদ্বন্দ্বে দফায় দফায় সংঘর্ষের আগুন জ্বলেছিল উত্তর-পূর্বের রাজ্যে। রাষ্ট্রপতি শাসনের এক বছর পূর্ণ হওয়ার আগেই গঠন হল পরবর্তী সরকার। নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ইয়ুমনান খেমচাঁদ সিংহ। দুই জনগোষ্ঠীর মধ্যেকার বিভাজন রেখা মুছে ফেলে মণিপুরকে পুরোপুরি ছন্দে ফেরাতে পারবে নতুন সরকার?