ভোটের পশ্চিমবঙ্গে রাজ্যপাল বদল। আসছেন আরএন রবি। ছিলেন তামিলনাড়ুর রাজ্যপাল। পশ্চিমবঙ্গে মেয়াদ ফুরোনোর আগেই সিভি আনন্দ বোসের ইস্তফা যে সাধারণ সিদ্ধান্ত হতে পারে না, তা আগেই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৭ মার্চ ধর্নামঞ্চ থেকে তাঁর বক্তব্যে স্পষ্ট হল আগামী দ্বন্দ্বযুদ্ধের পূর্বাভাস।