মোহনবীণা, দিলবাহার, নবদীপা— এ সবই এক কালে বেজে উঠে ছড়িয়ে দিত সুরের মৌতাত। শাস্ত্রীয় সঙ্গীতের দেশ এখনও তাদের চেনে। তবে সাধারণ সংগীতপ্রেমীর কাছে প্রায় হারিয়ে যাওয়া এই সব বাদ্যযন্ত্র যেন দূরের আকাশ। নতুন প্রজন্মের শিল্পী নিজের তাগিদে ফিরিয়ে এনেছেন পুরনো সেই দিনের কথা।