সৌন্দর্যের নন্দনতত্ত্ব তাঁর নখদর্পণে। রূপটানে মগ্ন শিল্পী নিজের ছন্দে গড়েছেন আপন দুনিয়া। তবে, পথ একেবারে মসৃণ ছিল না। বিকল্প পেশার পথে লাইটহাউস হয়ে ছিলেন বাবা। তার পর অনেকটাই ‘একলা চলো’। শিখেছেন, শিখিয়েছেন। নিজের অর্জনের আলোয় রূপটানের জগৎকে দিয়েছেন আলোর দিশা। ‘গ্যাপ চাকলাদারে’র ফাঁকা মাঠে গোল দেওয়ার গল্প শুনলেন সুচন্দ্রা ঘটক।