আদালত আর একটি মেয়ের গল্প। বাংলায় এসআইআরের তখন আদিপর্ব। এনুমারেশন ফর্মে ছবি দেওয়ার ফরমান ছিল নির্বাচন কমিশনের। তাতে অস্বস্তিতে পড়েন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এসআইআরে সকলের হয়রানির কথা বলতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুর্শিদাবাদের মোস্তারি বানু। সুপ্রিম কোর্টে গিয়ে বাংলার রাজনীতিতে ঝড় তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মোস্তারির দাবি, তিনিই প্রথম মামলাকারী। এসআইআর হেনস্থার লড়াই থেকে ঘরকন্না সামলানো— কী ভাবে সব দিক সামলাচ্ছেন মোস্তারি?