পশ্চিমবঙ্গে বিবেচনাধীন ভোটারের ভবিষ্যৎ কী? মঙ্গলবার, ১০ মার্চ তা নির্দিষ্ট করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ভোটার তালিকা সংশোধনে যে ছাঁকনির কাজ চলছে, তা চলবে। ভোটের এক দিন আগে হলেও এই প্রক্রিয়া শেষ হবে। পাশাপাশি অভিযোগ শুনতে তৈরি হবে বিশেষ ট্রাইবুনাল। আপাতত পদ্ধতিগত কোনও বদল নেই এসআইআরে।