DA Verdict West Bengal

এখনই দিতে হবে ২৫ শতাংশ বকেয়া ডিএ, ৭৫ শতাংশের জন্য কমিটি, সুপ্রিম রায়ে কী মত বিরোধীদের?

২০০৮ থেকে ২০১৯ সময়পর্বে যে বকেয়া ডিএ, তার ২৫ শতাংশ মেটাতে রাজ্যকে দিতে হবে প্রায় ১০ হাজার কোটি টাকা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৬
Advertisement

ডিএ মামলায় সরকারি কর্মচারীদের পক্ষেই রায় শীর্ষ আদালতের। এসআইআর-এ পশ্চিমবঙ্গের মানুষের হেনস্থাকে সুপ্রিম কোর্টে তুলে গোটা দেশের নজর কেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৪ ফেব্রুয়ারি মমতার সুপ্রিম সওয়ালে চাঙ্গা ছিল ভোটমুখী রাজ্যের তৃণমূল। ঠিক তার পর দিন, অর্থাৎ ৫ ফেব্রুয়ারি প্রায় ১০ হাজার কোটি টাকার আর্থিক ধাক্কা মমতা সরকারের। এ দিকে আর্থিক অবস্থার বেহাল দশার কথা বলেই অতীত ডিএ দিতে নারাজ ছিল রাজ্য। সুপ্রিম রায়ের পর, ভোটের আগে তা হলে কোন অবস্থান নেবে মমতা সরকার? রাজ্য-রাজনীতির নজর এখন সে দিকেই।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement