জন্মদাত্রী না হলেও, মায়ের দায়িত্ব একই থেকে যায়। যাঁরা সন্তান দত্তক নিচ্ছেন, তাঁদের ক্ষেত্রেও জরুরি নির্দিষ্ট মেয়াদের মাতৃত্বকালীন অবকাশ। সামাজিক সুরক্ষা আইন, ২০২০-এর ৬০(৪) ধারায় আগে উল্লেখ ছিল, দত্তক নেওয়ার সময় শিশুর বয়স যদি তিন মাসের কম হয়, তবেই মিলবে মাতৃত্বকালীন ছুটি। তবে এ বার পুরনো আইনের একাংশ রদ করল সুপ্রিম কোর্ট। দত্তক নেওয়া সন্তানের ক্ষেত্রেও মায়েরা পাবেন ১২ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি।