Post Poll Violence

মধ্যমগ্রামে খুন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক, গাড়ি লক্ষ্য করে গুলি বাইক আরোহী দুষ্কৃতীদের

মধ্যমগ্রামের বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। হাসপাতালে পৌঁছে যান শুভেন্দু-সহ বিজেপি নেতৃত্ব।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১০:৩৪
Advertisement

গুলি করে খুন করা হল শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। স্থানীয় সূত্রে খবর, মধ্যমগ্রামের দোহাড়িয়ার চারটি বাইকে করে এসে আটজন দুষ্কৃতী চন্দ্রনাথের গাড়িতে হামলা চালায়। গুলিবিদ্ধ হন চন্দ্রনাথের সঙ্গী বুদ্ধদেব বেরা। মধ্যমগ্রামে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। রয়েছেন সুকান্ত মজুমদার, অর্জুন সিংহ এবং অগ্নিমিত্রা পালও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement