Falta by election Jahangir Khan

‘ঝুঁকেগা নেহি’ বলেছিলেন, বদলের পশ্চিমবঙ্গে উপনির্বাচনের মুখে কী বলছেন ‘পুষ্পা’ জাহাঙ্গির?

২১ মে ফলতায় উপনির্বাচন। ভোটের মুখে দলীয় কার্যালয় খুলে প্রত্যাবর্তন ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১০:১৩
Advertisement

সিংহমের হুঁশিয়ারির পাল্টা পুষ্পার ‘ঝুঁকেগা নেহি’। ক’দিন আগেই ভোটের হাওয়া সরগরম হয়েছিল একেবারে ফিল্মি সংলাপে। দাপুটে পুলিশ অফিসার বনাম নেতার দাপটের মেগাফাইট। ভোটে ডায়মন্ড হারবারে পুলিশ পর্যবেক্ষক হয়ে এসেছিলেন উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট অজয়পাল শর্মা। তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের সঙ্গে শুরু হয়েছিল বাগযুদ্ধ। ইতিমধ্যে রাজ্যে পালাবদল। সুষ্ঠু নির্বাচন করিয়ে একশোয় একশোই পেতে পারত কমিশন। তবে মার্কশিটে লাল দাগ হয়ে থেকে গিয়েছে ফলতা। পালাবদলের পশ্চিমবঙ্গে উপ-নির্বাচন সেই ফলতাতে। কী বলছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির? এলাকার বাসিন্দারাই বা কী জানাচ্ছেন?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement