অভিনেতা হিসাবেই কেরিয়ার শুরু করলেও গল্প লেখা তাঁর অন্যতম পছন্দের। পরিচালনার ক্ষেত্রেও তাঁর অনায়াস যাতায়াত সৌরভ চক্রবর্তীর। লক্ষ্মী-ঝাঁপির দীপ চরিত্রের মাধ্যমে তাঁর ধারাবাহিকে কামব্যাক হয়েছে। কবিতা লেখা, ধারাবাহিকের শুটিংয়ে আপাতত ব্যস্ত নায়ক। তারই মাঝে তার প্রেম এবং বিয়ের গুঞ্জন।