ভাদ্র মাসের শুক্লাচতুর্থী তিথিতে সিদ্ধিদাতার পুজো করলে কী ফল পাবেন?
ভাদ্র মাসের শুক্লাচতুর্থী তিথি সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি। সেদিন ধূমধামে পুজো করা হয় গণেশের।মুম্বই এ মহাসমারোহে পালিত হয় গণপতি বাপ্পার পুজো। টানা দশদিন ধরে চলে এই উৎসব।তবে মুম্বইয়ের গন্ডি ছেড়ে গজানন পুজিত হন প্রায় সকলের ঘরে ঘরে।