Bizarre

সাড়ে পাঁচ কোটিতে এক জন, স্বাভাবিক গর্ভধারণে একসঙ্গে চার পুত্র ও এক কন্যার মা হলেন ৩৫ বছরের তরুণী!

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, চার পুত্র ও এক কন্যার জন্ম দিয়েছেন বেদ্রিয়া। অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ ভাবে জন্মগ্রহণ করে শিশুগুলি। তাদের ওজন ছিল ২.৮ পাউন্ড থেকে ৩ পাউন্ডের মধ্যে। বেদ্রিয়াকে প্রথমে বলা হয়েছিল যে তাঁর গর্ভে চার সন্তান রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১১:২৬

ছবি: সংগৃহীত।

সাড়ে পাঁচ কোটির মধ্যে সম্ভাবনা থাকে এক জনের। স্বাভাবিক ভাবে একসঙ্গে পাঁচটি সন্তান গর্ভে ধারণ করার। আইভিএফ পদ্ধতিতে অবশ্য এটি বিরল নয়। কিন্তু স্বাভাবিক অবস্থায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন ইথিয়োপিয়ার এক তরুণী। গত ১২ বছর ধরে মা হওয়ার স্বপ্ন দেখছিলেন তিনি। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষ করে উদ্ধৃত করে জানানো হয়েছে, ৩৫ বছর বয়সি ওই তরুণীর নাম বেদ্রিয়া আদেম। তিনি হিউট ফানা স্পেশ্যালাইজ়ড হাসপাতালে হাসপাতালে চার ছেলে ও এক মেয়ের জন্ম দিয়েছেন। তারা সকলেই সম্পূর্ণ সুস্থ।

Advertisement

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, চার পুত্র ও এক কন্যার জন্ম দিয়েছেন বেদ্রিয়া। অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ ভাবে জন্মগ্রহণ করে শিশুগুলি। তাদের ওজন ছিল ২.৮ পাউন্ড থেকে ৩ পাউন্ডের মধ্যে। বেদ্রিয়াকে প্রথমে বলা হয়েছিল যে তাঁর গর্ভে চার সন্তান রয়েছে। হাসপাতালে প্রসবের সময় পঞ্চম সন্তানের জন্ম দেন। তাদের নাম রাখা হয়েছে নাইফ, আম্মার, মুনজির, নাজিরা ও আনসার।

বেদ্রিয়া সংবাদমাধ্যমে জানিয়েছেন, প্রথম বার মা হতে পেরে তাঁর আনন্দের সীমা নেই। তাঁকে প্রথমে জানানো হয়েছিল যে তিনি চার সন্তানের মা হতে চলেছেন। সদ্য মা হওয়া তরুণী জানিয়েছেন, শুধু একটি সন্তানের জন্য প্রার্থনা করেছিলেন তিনি। আর ঈশ্বর তাঁকে পাঁচ-পাঁচটি সন্তান উপহার দিয়েছেন। হাসপাতালের চিকিৎসক মহম্মদ নুর আব্দুল্লাহি জানিয়েছেন, বেদ্রিয়া ইন ভিট্রো ফার্টিলাইজ়েশন (আইভিএফ) পদ্ধতি ব্যবহার না করেই স্বাভাবিক ভাবে গর্ভধারণ করেছিলেন। বেদ্রিয়া বিবিসিকে জানিয়েছেন, সন্তানলাভের জন্য তিনি ১২ বছর ধরে অবিরাম প্রার্থনা করেছিলেন। তাঁর স্বামী আগে একটি বিয়ে করেছিলেন। বেদ্রিয়ার এক সৎকন্যাও রয়েছে।

Advertisement
আরও পড়ুন