viral video of child

খেলার সঙ্গী নেই, নতুন জুতো নিয়েই মেতে রইল একরত্তি, মন ভাল করা ভিডিয়ো প্রকাশ্যে

‘ফাইজ়েন’ নামের একটি অ্যাকাউন্ট থেকে যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, গির্জার একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছে এক শিশুকন্যা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ১৭:১৩
A girl is seen cradling her slipper like a baby

ছবি: এক্স থেকে নেওয়া।

খেলার সঙ্গীর অভাব, সঙ্গে নেই কোনও খেলনাও। তাতেও দমানো যায়নি একরত্তিকে। নিজের পায়ের জুতোকেই পুতুল বানিয়ে তাকে আদর করে কোলে জড়িয়ে নিতে দেখা গিয়েছে খুদেকে। সম্প্রতি একটি মন ভাল করা ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার)। যা দেখে হেসে কুটিপাটি দর্শক। ছোট্ট মেয়েটির কাণ্ড দেখে আদরে ভরিয়ে দিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

‘ফাইজ়েন’ নামের একটি অ্যাকাউন্ট থেকে যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, গির্জার একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছে এক শিশুকন্যা। সেখানে নিজের পায়ের একপাটি জুতো খুলে সেটিকে আলতো করে জড়িয়ে ধরতে দেখা গিয়েছে ভিডিয়োয়। তার পর জুতোটিকে সযত্নে পাশে রাখা একটি তোয়ালের মধ্যে ঢাকা দিয়ে রাখতে দেখা গিয়েছে ফুটফুটে মেয়েটিকে। বাচ্চারা যে ভাবে পুতুলকে সযত্নে ঘুম পাড়ায় ঠিক সে ভাবেই নিজের জুতোটিকে নিয়ে খেলতে দেখা গিয়েছে তাকে। এ ভাবে বেশ খানিক ক্ষণ সে নিজের জুতোটি নিয়েই মত্ত ছিল। বাচ্চাটির এ হেন কাণ্ডকারখানা হৃদয় জয় করে নিয়েছে দর্শকের।

যে পোস্টটি শেয়ার করা হয়েছে তাতে লেখা হয়েছে ‘নতুন কেনা জুতো বড়ই পছন্দের’। ভিডিওটি ১৫ লক্ষ বার দেখা হয়েছে এবং ৩০ হাজারের বেশি লাইক পেয়েছে। প্রচুর ভালবাসার ভরা মন্তব্য জমা পড়েছে ভিডিয়োটিতে।

Advertisement
আরও পড়ুন