Lottery News

রেস্তরাঁয় গিয়ে ঝোঁকের বশে লটারির টিকিট ক্রয়, ১১৭ ডলারের বিনিময়ে ৯ কোটি টাকার ‘সম্পদ’ জিতলেন প্রৌঢ়!

সংবাদ প্রতিবেদন অনুযায়ী, পেশায় সেলস ইঞ্জিনিয়ার আরি হোদারা সপ্তাহান্তে একটি রেস্তরাঁয় খাওয়ার সময় ঘটনাক্রমে র‍্যাফেলটির কথা শুনে টিকিটটি কিনেছিলেন। সেই টিকিটে যে ১০ লাখ ডলার বা ৯ কোটি টাকারও বেশি পুরস্কারের শিকে ছিঁড়বে তা স্বপ্নেও ভাবতে পারেননি তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১০:০৯

ছবি: এআই সহায়তায় প্রণীত।

১১৭ ডলারের খরচ করে ১০ লক্ষ ডলারের পুরস্কার! লটারি কেটে রাতারাতি কোটি কোটি টাকার সম্পদের মালিক হলেন ৫৮ বছরের প্রৌঢ়। প্যারিসের ঘটনা। রেস্তরাঁয় গিয়ে লটারির টিকিটের কথা কানে এসেছিল ওই ব্যক্তির। বিশ্ব জুড়ে অনুষ্ঠিত হওয়া একটি র‌্যাফেল টিকিট কিনে ফেলেন তিনি। সেই টিকিটে যে ১০ লাখ ডলার বা ৯ কোটি টাকারও বেশি পুরস্কারের শিকে ছিঁড়বে তা স্বপ্নেও ভাবতে পারেননি শিল্পানুরাগী ওই ব্যক্তি।

Advertisement

সংবাদ প্রতিবেদন অনুযায়ী, পেশায় সেলস ইঞ্জিনিয়ার আরি হোদারা সপ্তাহান্তে একটি রেস্তরাঁয় খাওয়ার সময় ঘটনাচক্রে র‍্যাফেলটির কথা শুনে টিকিটটি কিনেছিলেন। পুরস্কারটি ছিল বিশ্বখ্যাত চিত্রকর পাবলো পিকাসোর আঁকা ১৯৪১ সালের একটি প্রতিকৃতি। ছবিটির নাম ‘হেড অফ আ উওম্যান’। পাবলোর দীর্ঘ দিনের অনুপ্রেরণা ডোরা মারকে চিত্রিত করা হয়েছে সেই ছবিটিতে। ‘১০০ ইউরোতে ১টি পিকাসো’ নামের একটি র‌্যাফেলে পাবলোর শিল্পকর্মগুলিকে পুরস্কার হিসাবে দেওয়া হয় বিজেতাকে। এই পুরস্কারটি জেতার পর আয়োজকদের পক্ষ থেকে হোদারাকে ফোন করার পর তিনি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি আয়োজকদের ফোনে বলেছিলেন এটা যে প্রতারণা নয় তা কী ভাবে যাচাই করবেন তিনি।

আয়োজকেরা জানিয়েছেন, বিশ্ব জুড়ে এই লটারিটির ১ লক্ষ ২০ হাজার টিকিট বিক্রি হয়েছিল। এর থেকে প্রায় ১.৪ কোটি ডলার সংগৃহীত হয়েছে। এই অর্থের মধ্যে ১০ লক্ষ ইউরো যাবে অপেরা গ্যালারিতে। বাকি টাকা অ্যালঝাইমার্স গবেষণায় কাজে লাগানো হবে। র‍্যাফেলটি আয়োজন করেছিল অ্যালঝাইমার্স রিসার্চ ফাউন্ডেশন। এর আগে ২০১৩ এবং ২০২০ সালের র‍্যাফেলগুলোতেও পিকাসোর শিল্পকর্ম পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল। সেই দুটি খেলার বিজয়ীদের মধ্যে এক জন মার্কিন নাগরিক এবং এক জন ইটালীয় ছিলেন।

Advertisement
আরও পড়ুন