viral video

দাঁত দিয়ে বিরাট গাছের ছাল ছাড়াচ্ছেন তরুণ! ভিডিয়ো দেখে যুবক কী মাজন ব্যবহার করেন জানতে চাইল নেটপাড়া

গাছের কাণ্ড দাঁত দিয়ে কামড়ে ছাল তুলে ফেলতে দেখা গিয়েছে এক তরুণকে। করাত দিয়ে যেমন গাছ চিরে ফেলা হয় ঠিক তেমন দাঁত দিয়েই গাছের ছাল তুলে ফেলতে পারেন উপজাতি সম্প্রদায়ের সেই তরুণ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১৬:৩৩

ছবি: সংগৃহীত।

দাঁত তো নয়, ঠিক যেন লোহার করাত। করাত দিয়ে যেমন গাছ চিরে ফেলা হয় ঠিক তেমন দাঁত দিয়েই গাছের ছাল তুলে ফেলতে পারেন এক তরুণ। গাছের কাণ্ড দাঁত দিয়েই ফালা ফালা করতে তাঁর কোনও অসুবিধাই হয় না। এমনকি ব্যথাও অনুভব করেন না তিনি। তরুণের এই অদ্ভুত ক্ষমতার ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নজর কেড়েছে নেটাগরিকদের। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি অস্বাভাবিক দৃশ্য। এক ব্যক্তি এমন একটি কাণ্ড ঘটিয়েছেন, যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। ভিডিয়োটির ক্যাপশনে লেখা হয়েছে, ভিডিয়োয় থাকা ব্যক্তি তানজ়ানিয়ার একটি উপজাতি সম্প্রদায়ের। তিনি দাঁত দিয়ে একটি গাছ কামড়াতে শুরু করেন। ওই ব্যক্তি যে ভাবে গাছটি কামড়ে গাছের ছাল তুলছিলেন যেন ওটা দাঁত নয়, কোনও যন্ত্র। ভিডিয়োয় বলা হয়েছে, এই ব্যক্তি দাঁত দিয়ে গাছের ছাল কুরে প্রাকৃতিক ওষুধের সন্ধান করছিলেন। এক ভ্রমণ ভ্লগার সেখানে বেড়াতে গিয়ে দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন। সেই ভিডিয়োটিই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি ইনস্টাগ্রামে ‘অ্যান্ড্রোসবেলফন্টে’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা দেখে থ হয়ে গিয়েছেন বহু নেটাগরিকই। দাঁত ব্যবহার করে যে এ ভাবে গাছের ছাল তুলে ফেলা সম্ভব তা দেখে বিস্মিত হয়েছেন অনেকেই। ভিডিয়োটি লক্ষ লক্ষ বার দেখা হয়েছে। ৪০ লক্ষেরও বেশি নেটাগরিক লাইক দিয়েছেন তাতে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের প্রতিক্রিয়ার ঝড় বয়ে গিয়েছে সমাজমাধ্যমে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘লোহা বাঁধানো দাঁত।’’ অন্য এক জন রসিকতা করে লিখেছেন, ‘‘এই মানুষটি কোন মাজন ব্যবহার করেন জানতে ইচ্ছে করছে।’’

Advertisement
আরও পড়ুন