viral video

চলন্ত ট্রেনের দিকে রঙিন জল, কাদা, গোবর ছুড়ে মেরে ‘দোল উৎসব’ পালন! ভিডিয়ো ছড়াতেই ব্যবস্থা নেওয়ার দাবি নেটমাধ্যমে

ভিডিয়োয় দেখা গিয়েছে রেললাইনের কাছে বেশ কয়েক জন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। আর ট্রেনটি দ্রুত গতিতে তাঁদের পাশ দিয়ে চলে যাচ্ছে। কোচগুলো যখন পাশ দিয়ে যাচ্ছে, তখন এক ব্যক্তি একটি বালতি থেকে উজ্জ্বল রঙের তরল ট্রেনের দিকে ছুড়ে মারছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১২:৪০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

লাইন দিয়ে ছুটে চলেছে ট্রেন। রেললাইনের পাশে রঙের বালতি ও মগ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন একদল যুবক। ট্রেনটি তাঁদের সামনে আসার সঙ্গে সঙ্গেই রঙিন তরল ছুড়ে দিতে শুরু করলেন তাঁরা। এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই তা নজর কেড়েছে নেটাগরিকদের। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োটি হোলি উৎসবের সময় ক্যামেরাবন্দি হলেও কোথায় ঘটনাটি হয়েছে তা জানা যায়নি।

Advertisement

খোলা দরজা ও জানলা দিয়ে ট্রেনের যাত্রীদের গায়ে রং ছিটিয়ে দেওয়াই ছিল দোল উৎসবের পরিকল্পনা। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে চলন্ত ট্রেনের যাত্রীদের উদ্দেশে রঙিন জল, কাদা এবং গোবর ছুড়ে মারছিলেন ওই তরুণেরা। ভিডিয়োয় দেখা গিয়েছে রেললাইনের কাছে বেশ কয়েক জন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। আর ট্রেনটি দ্রুত গতিতে তাঁদের পাশ দিয়ে চলে যাচ্ছে। কোচগুলো যখন পাশ দিয়ে যাচ্ছে, তখন এক ব্যক্তি একটি বালতি থেকে উজ্জ্বল রঙের তরল ট্রেনের দিকে ছুড়ে মারছেন। চলন্ত কোচের জানালা দিয়ে জলের ছিটে গড়িয়ে পড়ছে। অন্যেরা এই দৃশ্য দেখে উল্লাস প্রকাশ করছেন। ট্রেনের দিকে নোংরা জল ছিটোনোর অভিযোগ উঠেছে। ঘটনার সময় কয়েক জনকে লাইনের কাছে দাঁড়িয়ে হাসতে দেখা গিয়েছে।

‘দ্য নালন্দা_ ইনডেক্স’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করে রেল মন্ত্রককে ট্যাগ করে দেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষের হস্তক্ষেপও দাবি করা হয়েছে তাতে। পোস্টে লেখা হয়েছে, রেল কর্তৃপক্ষের উচিত এই ধরনের লোকদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া। এই কাজ করতে দেখলে অবিলম্বে গ্রেফতার করে জেলে পাঠানো উচিত। জনসাধারণের সম্পত্তি এবং যাত্রীদের নিরাপত্তাকে হালকা ছলে দেখা উচিত নয়। ভিডিয়োটি সমাজমাধ্যমে কয়েক লক্ষ বার দেখা হয়েছে। ৪ হাজারের বেশি লাইক জমা পড়েছে তাতে। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘নাগরিকদের মধ্যে নাগরিক বোধ গড়ে না ওঠা পর্যন্ত রেলের গতি এবং আধুনিকতা অসম্পূর্ণ থেকে যাবে।’’

Advertisement
আরও পড়ুন