Viral Video

চলন্ত ট্রেনের কামরায় বিয়ারের বোতল নিয়ে হুল্লোড় তরুণীদের, সাধা হল অন্য যাত্রীদেরও! ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, কয়েক জন তরুণী একটি চলন্ত ট্রেনের ভিতরে বিয়ার পার্টির আয়োজন করছেন। যাত্রাপথে বিয়ারের বোতল হাতে নিয়ে হইচইও শুরু করে দিয়েছেন তাঁরা। ভিডিয়োয় তরুণীদের দেখে মনে হয়েছে, রেলে ভ্রমণকালে মদ্যপানের বিষয়টি তাঁরা যথেষ্ট হালকা ভাবেই নিয়েছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১১:২৯

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রেলের কামরার মধ্যেই চলছে উদ্দাম বিয়ার পার্টি। স্লিপার ক্লাসে উঠে অন্য যাত্রীদের বিয়ারের বোতল দেওয়ারও প্রস্তাব দিতে দেখা গিয়েছে এক তরুণীকে। বেআইনি ঘটনার এমন একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই তা বিতর্কের জন্ম দিয়েছে। বিতর্কের পাশাপাশি ভিডিয়োটি ভাইরালও হয়েছে সমাজমাধ্যমে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, কয়েক জন তরুণী একটি চলন্ত ট্রেনের ভিতরে বিয়ার পার্টি করছেন। যাত্রাপথে বিয়ারের বোতল হাতে নিয়ে হইচইও শুরু করে দিয়েছেন তাঁরা। ভিডিয়োয় তরুণীদের দেখে মনে হয়েছে রেলে ভ্রমণকালে মদ্যপানের মতো বিষয়টিকে তাঁরা যথেষ্ট হালকা ভাবে নিয়েছেন। শুধু তাই নয়, কামরার দরজার কাছে বসে থাকা দুই যাত্রীর কাছে গিয়ে বিয়ার পান করার প্রস্তাবও দিতে দেখা যায় এক তরুণীকে। যদিও ওই দুই যাত্রী তরুণীর প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এক্স হ্যান্ডলে ‘রুদ্রযাদব০০১’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়েছে, ‘‘এই তরুণীদের দেখে মনে হচ্ছে, তাঁরা যেখানেই যাবেন, শান্তির চেয়ে বেশি ঝামেলাই ডেকে আনবেন।’’

ভিডিয়োটি ভাইরাল হতেই মন্তব্য ও প্রতিক্রিয়ার ঝড় বয়ে গিয়েছে নেটপাড়ায়। নেটাগরিকদের একাংশের মতে, যদি কেউ জনসমক্ষে নিয়ম অমান্য করে, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। অনেক ব্যবহারকারী রেল মন্ত্রক এবং রেল পরিষেবাকে ট্যাগ করে জিজ্ঞাসা করেছেন যে, ট্রেনে মদ্যপান করা যদি নিয়মবিরুদ্ধ হয়, তবে এই তরুণীদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে। আবার নেটমাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ মনে করছেন, পুরুষ যাত্রীরা যখন এই ধরনের আচরণ করেন, তখন মানুষ প্রায়শই তা উপেক্ষা করেন। কিন্তু মেয়েদের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে হইচই ফেলে দেওয়া হচ্ছে। তবে বেশির ভাগ সমাজমাধ্যম ব্যবহারকারীর মতে, ট্রেনে জনসমক্ষে যদি এমন কিছু করা হয় যা অন্য যাত্রীদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়, সে ক্ষেত্রে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

Advertisement
আরও পড়ুন