viral video

বিদেশে ঘোরাঘুরির জন্য অ্যাপ বাইক ভাড়া করলেন তরুণ, চালক এলেন একে ৪৭ রাইফেল সঙ্গে নিয়ে! তার পর...

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, তরুণ আফগানিস্তানের রাস্তায় দাঁড়িয়ে বাইকের জন্য অপেক্ষা করছেন। কিছু ক্ষণ পরেই যে অ্যাপবাইক চালক এসে পৌঁছোন তাঁকে দেখে হতচকিত হয়ে পড়েন বিদেশি তরুণ। বাইকটিতে এক জন নয়, বরং দু’জন লোক ছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ০৭:৫৮

ছবি: সংগৃহীত।

দেশে-বিদেশে বেড়াতে যাওয়ার সময় কিছু মুহূর্ত সারা জীবনের জন্য মনে থেকে যায়। সেই অভিজ্ঞতা কখনও সুখকর হয়, আবার কখনও তা বিপজ্জনক হয়ে ওঠে। তেমনই এক আশ্চর্য অভিজ্ঞতার সম্মুখীন হলেন এক তরুণ। আফগানিস্তানে বেড়াতে গিয়ে অ্যাপ ক্যাব বুক করার পর তাঁর যাত্রাটি অদ্ভুত দিকে মোড় নেয়। যে বাইকচালক উপস্থিত হয়েছিলেন তাঁর হাতে ছিল একে ৪৭ বন্দুক। তরুণের ভ্রমণের দৃশ্যটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নজর কেড়েছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, তরুণ আফগানিস্তানের রাস্তায় দাঁড়িয়ে বাইকের জন্য অপেক্ষা করছেন। কিছু ক্ষণ পরেই, যে অ্যাপবাইক চালক এসে পৌঁছোন তাঁকে দেখে হতচকিত হয়ে পড়েন বিদেশি তরুণ। বাইকটিতে এক জন নয়, বরং দু’জন লোক ছিলেন। দুজনেই আফগানি পোশাক পরেছিলেন। চমকে দেওয়ার বিষয়টি হল তাঁরা একে-৪৭-এর মতো মারাত্মক অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছেন। সেই দৃশ্যটিই প্রকাশ্যে এসেছে। এই আশ্চর্য দৃশ্য দেখে হতবাক হয়েছেন দর্শকও। বাইকে থাকা দুই তরুণের এক জন খানিকটা গম্ভীর স্বরেই ভিন্‌দেশি তরুণকে জিজ্ঞাসা করেন, “আপনি কি যাওয়ার জন্য প্রস্তুত?” তরুণ মৃদু হেসে “হ্যাঁ” বলেন। বাইকে থাকা তরুণেরা যুবকের সঙ্গে হাত মেলাতেই পরিবেশ কিছুটা হালকা হয়ে যায়।

‘দ্যম্যাটশো’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই লক্ষ লক্ষ বার দেখা হয়েছে। প্রচুর মজার মজার প্রতিক্রিয়া জমা পড়েছে মন্তব্য বিভাগে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বাইকে চড়ার সঙ্গে জ়েড ক্যাটেগরির নিরাপত্তা বিনামূল্যে।’’ অন্য এক নেটমাধ্যম ব্যবহারকারী যোগ করেছেন, ‘‘আফগানিস্তানের মানুষ নিরাপত্তা নিয়ে অত্যন্ত সতর্ক।’’

Advertisement
আরও পড়ুন