viral video

ইরানি ড্রোনের নাগালই পেল না ১০ লক্ষ ডলারের মার্কিন লড়াকু জেট! রইল দুর্দান্ত আকাশযুদ্ধের ভিডিয়ো

আকাশে চক্কর কাটছে দু’টি ড্রোন। সেই ড্রোনগুলিকে দেখে ইরানের শাহেদ ড্রোন বলে মনে হয়েছে। যুদ্ধবিমানটি ড্রোনগুলিকে ধাওয়া করেছে। বেশ কিছু ক্ষণ তাড়া করার পরও ড্রোনগুলিকে ধরাশায়ী করতে ব্যর্থ হয় মার্কিন জেটটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১৩:০৩

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ঠিক যেন শিকারের পিছু ধাওয়া করেছে শিকারি ইগল। আকাশের বুক চিরে এক গুচ্ছ ইরানি শাহেদ ড্রোনকে তাড়া করে মার্কিন যুদ্ধবিমান এফ-১৫। কিন্তু তাড়া করেও তাদের লেজের ডগাটুকু পর্যন্ত ছুঁতে পারেন লড়াকু জেটটি। ইরাকের আকাশের বিমান ও ড্রোনের ‘চোর-পুলিশ খেলা’র একটি ভিডিয়ো শেয়ার করেছে ইরান-সমর্থিত বেশ কয়েকটি এক্স হ্যান্ডল। ভিডিয়োটি ছড়াতেই নজর কেড়েছে নেটাগরিকদের। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

এক্স-এ ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, আকাশে চক্কর কাটছে দু’টি ড্রোন। সেই ড্রোনগুলিকে দেখে ইরানের শাহেদ ড্রোন বলে মনে হয়েছে। যুদ্ধবিমানটি ড্রোনগুলিকে ধাওয়া করেছে। কিন্তু বেশ কিছু ক্ষণ তাড়া করার পরও ড্রোনগুলিকে ধরাশায়ী করতে ব্যর্থ হয় মার্কিন জেটটি। ভিডিয়োটি শেয়ার করা অ্যাকাউন্টগুলো দাবি করেছে যে, ১০ লক্ষ ডলারের মার্কিন এফ-১৫ বিমানটি অন্তত দু’টি ২০ হাজার ডলার মূল্যের ‘সস্তা’ ইরানি শাহেদ-১৩৬ ড্রোনকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। পরে ভিডিয়োয় দেখা গিয়েছে মাটি থেকে একটি বড় বিস্ফোরণ ও ধোঁয়ার কুণ্ডলী উঠছে। বিস্ফোরণটি ইরাকের এরবিলে একটি ব্রিটিশ তেল সংস্থার ওপর ইরানের হামলার ফল বলে জানা গিয়েছে। হামলার ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। তবে এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বা তার কোনও মিত্র দেশ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেনি।

ড্রোন তাড়া করা ও বিস্ফোরণের ভিডিয়োটি ‘আইআরজিসিইন্টেল’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে বুধবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ব্রিটিশ মালিকানাধীন একটি তেলের শোধনাগারের উপর ধারাবাহিক ড্রোন হামলা চালানো হয়। এরবিল শহরের উপর দিয়ে কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। তেলের ভান্ডারটির উপর তিনটি পৃথক ড্রোন হামলা চালায় ইরান।

Advertisement
আরও পড়ুন