viral video

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্ল্যাটফর্মের ফাঁকে আটকে গেলেন তরুণ, হিঁচড়ে নিয়ে গেল বগি! ভয়ধরানো ভিডিয়ো প্রকাশ্যে

দৌড়ে প্ল্যাটফর্মে এসে একটি চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন তরুণ। ভারসাম্য হারিয়ে ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝের ফাঁকে পড়ে যান তিনি। মুহূর্তটি এতটাই ভয়াবহ যে উপস্থিত যাত্রীরা চিৎকার করে ওঠেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ০৯:৪৭

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

চলন্ত ট্রেনে ওঠার ভয়ঙ্কর মূল্য দিতে হল এক তরুণকে। প্লাটফর্ম ও কামরার ফাঁকে পড়ে গিয়ে ট্রেনের ধাক্কা খেতে খেতে লাইনের নীচে পড়ে যান হতভাগ্য তরুণ। মধ্যপ্রদেশের ভোপালের ঘটনা। গত ৩১ মার্চের সেই ভয়াবহ দৃশ্যটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিয়োটি দেখলে বুক কেঁপে উঠতে বাধ্য। মারাত্মক জখম হয়েছেন ওই যুবক। মর্মান্তিক সেই ভিডিয়োটি ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সামান্য তাড়াহুড়ো কী ভাবে একটি মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে, তার প্রমাণ এই ভিডিয়োটি। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক যুবক দৌড়ে প্ল্যাটফর্মে এসে একটি চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছেন। কিন্তু ভারসাম্য হারিয়ে ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝের ফাঁকে পড়ে যান তিনি। এই মুহূর্তটি এতটাই ভয়াবহ যে উপস্থিত যাত্রীরা চিৎকার করে ওঠেন। ওই অবস্থায় যুবকের শরীরে ঘষা খেতে খেতে এগিয়ে যেতে থাকে ট্রেনটি। ভিডিয়োয় দেখা গিয়েছে যুবক প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝে আটকে রয়েছেন। আশেপাশে থাকা লোকজন চিৎকার করতে শুরু করেন, কিন্তু তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ট্রেনের ধাক্কায় তিনি লাইনে পড়ে যান। উপস্থিত যাত্রীরা চিৎকার করে রেলকর্মীদের সাহায্য চান।

সংবাদ প্রতিবেদন অনুসারে, দুর্ঘটনায় ওই যুবক গুরুতর আহত হয়েছেন। তাঁকে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক। সমাজমাধ্যমে দাবি করা হয়েছে যে, চিকিৎসকের একটি দল তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছেন। ভিডিয়োটি ‘ইনটেল রিলেশন’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। কয়েক লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। সেটি দেখে অধিকাংশ নেটাগরিক শিউরে উঠেছেন। চলন্ত ট্রেনে না ওঠার পরামর্শ দিয়েছেন সবাই।

Advertisement
আরও পড়ুন