Viral Video

১০ টাকা দিলেই ‘ভারতমাতার জয়’! কাঁটাতারের ওপারে দাঁড়িয়ে ভারতবন্দনা পাক কিশোরের, ভাইরাল ভিডিয়োয় হাসির ঝড়

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ভারত-পাকিস্তান সীমান্ত বরাবর কাঁটাতার ঘেরা একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছেন এক ভারতীয় তরুণ। কাঁটাতার দিয়ে ঘেরা সীমান্তের অপর পাশটি পাকিস্তান। সেখানে কিছু নাবালক-নাবালিকা মাঠে ঘাস কাটছে। ভারতের মাটিতে দাঁড়িয়ে থাকা তরুণ বেড়াটির কাছে এসে তাঁর পকেট থেকে একটি ১০ টাকার নোট বার করে তাদের দেখান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ১১:১৭

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মাত্র ১০ টাকা দিলেই ভারতের নামে সুখ্যাতি করছেন পাকিস্তানি কিশোর-কিশোরীরা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় ভারত-পাকিস্তান সীমান্তে দাঁড়িয়ে থাকা এক ভারতীয় তরুণ এবং সীমান্তের অপর পাশে থাকা পাকিস্তানি কিশোর-কিশোরীদের মধ্যে কথোপকথন ধরা পড়েছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ভারত-পাকিস্তান সীমান্ত বরাবর কাঁটাতার ঘেরা একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছেন এক ভারতীয় তরুণ। কাঁটাতার দিয়ে ঘেরা সীমান্তের অপর পাশটি পাকিস্তান। সেখানে কিছু কিশোর-কিশোরী মাঠে ঘাস কাটছে। ভারতের মাটিতে দাঁড়িয়ে থাকা তরুণ বেড়াটির কাছে এসে তাঁর পকেট থেকে একটি ১০ টাকার নোট বার করে কিশোর-কিশোরীদের দেখান। ১০ টাকা দিয়ে তাদের প্রলুব্ধ করে তিনি তাদের বলতে বলেন, ‘‘জোরে বলো ভারতমাতা কি জয় এবং ইন্ডিয়া ইজ় দ্য বেস্ট।’’ মজার ব্যাপার হল, ১০ টাকার নোটটি দেখে অপর পাশে দাঁড়িয়ে থাকা একটি পাকিস্তানি কিশোর এক মুহূর্তও দেরি না করে চিৎকার করে বলে ওঠে, ‘‘ভারতমাতা কি জয়, ইন্ডিয়া ইজ় দ্য বেস্ট।’’ কথাটি বলার পর তাকে ভারতীয় তরুণ ১০ টাকা দিতে চাইলে ২০ টাকা দাবি করে পাকিস্তানি কিশোর। সেই কথা শুনে অবাক হয়ে যান তরুণ।

ভিডিয়োটি ইনস্টাগ্রামের ‘দেভেন_রাওয়াল২’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা ইতিমধ্যেই ঝড় তুলেছে। কয়েক লক্ষ বার দেখা হয়েছে এটি। ৫৪ হাজারের বেশি লাইক জমা পড়েছে তাতে। পাকিস্তানি কিশোরের আচরণ দেখে মজার মজার প্রতিক্রিয়া জমা পড়েছে মন্তব্য বিভাগে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভাই, একেই বলে আসল ব্যবসায়ী। ১০ টাকার জন্য নিজের সরকারকেই চুপ করিয়ে দিল।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘শিশুদের কোনও দেশ-সীমান্ত থাকে না। তাদের কাছে ১০ টাকার আনন্দই সবচেয়ে বড়।’’ তবে ভারতীয় তরুণের এই কাজ নিয়ে সমালোচনাও করেছে নেটাগরিকদের একাংশ।

Advertisement
আরও পড়ুন