Viral Video

মহিলাদের কটূক্তি, রাস্তায় বসিয়ে তিন তরুণের পায়ের নীচে লাঠিপেটা পুলিশের! ভাইরাল ভিডিয়োয় বিতর্ক

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার মাঝেই বসে রয়েছেন তিন তরুণ। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাঁরা মহিলাদের বিরক্ত করতেন। এক পুলিশকর্মী রাস্তায় মধ্যে বসিয়ে লাঠি দিয়ে তাঁদের পায়ে একের পর আঘাত করে চলেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১৭:১৬

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাস্তায় তরুণীদের দেখে প্রায়ই উত্ত্যক্ত করতেন জনা তিনেক তরুণ। চোখে পড়তেই তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিল পুলিশ। রাস্তাঘাটে, কলেজে, দোকান-বাজার বা গণপরিবহণে নারী বা মেয়েকে হেনস্থা করার জন্যই যাঁরা ঘোরাঘুরি করেন তাঁদের সতর্ক করার জন্য প্রকাশ্যে শাস্তি দিলেন পুলিশকর্মী। রাস্তায় বসিয়ে তিন তরুণের সেই ‘শিক্ষা’র ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। ভিডিয়োয় উল্লেখ করা হয়েছে ঘটনাটি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের।যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার মাঝেই বসে রয়েছেন তিন তরুণ। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাঁরা মহিলাদের বিরক্ত করতেন। এক পুলিশকর্মী রাস্তায় বসিয়ে লাঠি দিয়ে তাঁদের পায়ে একের পর আঘাত করে চলেছেন। তিন জন অভিযুক্ত পা ছড়িয়ে বসে আছেন এবং এক পুলিশকর্মী একটি মোটা লাঠি নিয়ে তাঁদের পায়ের নীচে আঘাত করছেন। লাঠির ঘায়ে যন্ত্রণায় ছটফট করতে থাকেন তরুণেরা। পুলিশ আধিকারিক এক অভিযুক্তের পায়ে আঘাত করতেই সেই আর্তনাদ বাকিদের মনে ভয়ের সৃষ্টি করে। দ্বিতীয় তরুণের পায়ে লাঠি দিয়ে আঘাত করতেই তিনিও যন্ত্রণায় ছটফট করতে থাকেন।

‘ইন্ডিয়ান২৪এইচআর’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর ভিডিয়োটি বহু বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি দেখার পর বহু মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। বেশির ভাগ নেটাগরিকই জানিয়েছেন, ‘‘এই ধরনের লোকদের এমনই শাস্তি পাওয়া উচিত।’’ আবার পুলিশের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘পুলিশই যদি শাস্তি দেয়, তাহলে আদালতের কী দরকার?’’

Advertisement
আরও পড়ুন