Bizarre

বেতনবৃদ্ধির বদলে ছোট ব্যাগ তুলে দিল সংস্থা! উপহারের বহর দেখে ‘আনন্দাশ্রু’ কর্মীদের, বাক্‌রুদ্ধ নেটপাড়াও

রেডিটে একটি ছবি শেয়ার করে ওই কর্মী দাবি করেছেন বেতনবৃদ্ধির বদলে সংস্থা তাঁদের হাতে এই বস্তুগুলি ধরিয়ে দিয়েছে। এই তথাকথিত ‘বেতনবৃদ্ধি’টি ছিল জিনিসপত্রে ভরা একটি ব্যাগ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৩:৪৪

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

অর্থবর্ষে শুরুতেই প্রত্যেক চাকরিজীবীর মনে আশা-আকাঙ্ক্ষার দোলাচল তৈরি হয়। সারা বছরের কাজের পর কতটা বেতনবৃদ্ধি হবে সেই নিয়ে অপেক্ষায় থাকেন কর্মীরা। সেই অপেক্ষা কোনও কোনও সময় হতাশায় পর্যবসিত হয়। তেমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। সারা বছর নাক গুঁজে কাজ করার পর একটি সংস্থা বেতনবৃদ্ধির বদলে কর্মীদের হাতে তুলে দিয়েছে একটি উপহারের ব্যাগ, যা খুলে হতবাক হয়ে গিয়েছেন কর্মীরা। হতাশা, ক্ষোভে সংস্থার কর্মী সেই উপহারের ছবি তুলে সমাজমাধ্যমে ফাঁস করে দিয়েছেন। ভাইরাল হয়েছে সেই পোস্টটি। যদিও এই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

রেডিটে একটি ছবি শেয়ার করে ওই কর্মী দাবি করেছেন বেতনবৃদ্ধির বদলে সংস্থা তাঁদের হাতে এই বস্তুগুলি ধরিয়ে দিয়েছে। এই তথাকথিত ‘বেতনবৃদ্ধি’টি ছিল ছোটখাটো জিনিসপত্রে ভরা একটি ব্যাগ। এর মধ্যে ছিল একটি জলভর্তি বোতল, একটি কলম, একটিমাত্র ক্যান্ডি, একটি বিস্কুটের প্যাকেট। আর একটি ছোট গোলাকার বস্তু, যা দেখে সেটিকে খেলনা বা মাপার ফিতে বলে মনে হয়েছে। পোস্টটির শিরোনামে লেখা ছিল, ‘‘বেতনবৃদ্ধির পরিবর্তে সংস্থা আমাদের ‘গুডি ব্যাগ’ দিয়েছে। আর এর ভেতরে শুধু এই জিনিসগুলোই ছিল।’’

পোস্টটিতে সংস্থার নাম উল্লেখ করা না হলেও এই ঘটনায় নেটমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। পোস্টটিতে ইতিমধ্যেই কয়েক হাজার বার দেখা হয়েছে। প্রচুর প্রতিক্রিয়া জমা পড়েছে পোস্টটিতে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘কিছুই না দিলে বর‌ং কর্মীদের সম্মান করা হত।’’ এক জন লিখেছেন, ‘‘অফিস আপনাকে কিন্ডারগার্টেনের বাচ্চার অর্ধেক টিফিন আর কিছু অফিসের জিনিসপত্র দিয়েছে। জলটাও কি উপহার ছিল!’’

Advertisement
আরও পড়ুন