Bizarre

কোমা থেকে জেগে উঠেই ‘তিন সন্তানের’ খোঁজ করলেন ১৯ বছরের তরুণী! সত্য জানতে পেরে হতবাক চিকিৎসকেরাও

ফ্রান্সের লিওঁ শহরের বাসিন্দা ক্লেলিয়া ভার্দিয়ে। তিন সপ্তাহ ধরে কোমায় ছিলেন। জ্ঞান ফেরার পর তিনি প্রথমেই তাঁর তিন সন্তানের কথা জিজ্ঞাসা করেন। সংবাদমাধ্যমে মতে, ক্লেলিয়া নিশ্চিত ছিলেন যে তিনি তিনটি সন্তানের জন্ম দিয়েছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১৬:০০

ছবি: এআই সহায়তায় প্রণীত।

তিন সপ্তাহ কোমায় থাকার পর জেগে উঠে এক অদ্ভুত দাবি করলেন ১৯ বছরের এক তরুণী। চোখ খুলেই তিনি তাঁর তিন সন্তানের খোঁজ করতে শুরু করেন। আশ্চর্যজনক ভাবে এই তরুণীর আদতে কোনও সন্তানই ছিল না বাস্তবে। অথচ তিনি কোমা থেকে সুস্থ হওয়ার পর ক্রমাগত তাঁদের কথাই বলতে শুরু করেন। দাবি করতে থাকেন তিন সন্তানের জননী তিনি। অদ্ভুত সেই ঘটনার কথা সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই তাঁকে ঘিরে আলোচনা শুরু হয়েছে।

Advertisement

সংবাদ প্রতিবেদন অনুসারে, ফ্রান্সের লিওঁ শহরের বাসিন্দা ক্লেলিয়া ভার্দিয়ে। তিন সপ্তাহ ধরে কোমায় ছিলেন তিনি। জ্ঞান ফেরার পর তিনি প্রথমেই তাঁর তিন সন্তানের কথা জিজ্ঞাসা করেন। সংবাদমাধ্যম ডেলি মেলের মতে , ক্লেলিয়া নিশ্চিত ছিলেন যে তিনি তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। বহু বছর ধরে তাঁদের মা হিসাবে নিজের পরিচয় তৈরি করেছেন তিনি। কিন্তু বাস্তব বলছে ভিন্ন কথা। চিকিৎসকেরা জানান যে ক্লেলিয়া কখনওই মা হননি। কোমায় থাকাকালীন তাঁর মন একটি সম্পূর্ণ কাল্পনিক জীবন তৈরি করে নিয়েছে।

২০২৫ সালের জুন মাসে এই তরুণী প্রচুর পরিমাণে ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কোমায় থাকাকালীন তিনি তীব্র ও পরাবাস্তব স্বপ্ন দেখতে শুরু করেন বলে জানানো হচ্ছে। তিনি বুঝতে পারেন যে তিনি তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। এমনকি তিনি তাদের নামও রাখেন। মিলা, মাইলস এবং মেলি।

ক্লেলিয়ার দাবি, জন্মের কিছু ক্ষণ পরেই মেলি মারা যায়। এতে গভীর ভাবে শোকাহত হন তিনি। একই সঙ্গে অপরাধবোধে জর্জরিত করে তাঁকে। তিনি বলেন, সন্তানপ্রসবের যন্ত্রণা, প্রথম বারের মতো সন্তানদের কোলে নেওয়ার অনুভূতি এবং মা হওয়ার আনন্দ— সব কিছুই তাঁর কাছে বড় বাস্তব। তরুণী সংবাদমাধ্যমে জানিয়েছেন, তাঁর সন্তানদের সঙ্গে কাটানো বহু মুহূর্ত এখনও তাঁর মনে আছে। তাঁদের সঙ্গে হাঁটা, একসঙ্গে খাওয়া এবং রাতে গল্প শোনানোর কথা তাঁর মনে আছে। স্নায়ু বিশেষজ্ঞরা জানিয়েছেন যে কোমায় থাকার সময় মানুষের অত্যন্ত বাস্তবসম্মত স্বপ্ন দেখা একটি সাধারণ ঘটনা। বিশেষ করে মস্তিষ্কে গুরুতর আঘাত লাগার পর। অনেক রোগীই এই স্বপ্নগুলোকে সম্পূর্ণ বাস্তব বলে মেনে নেন। আবার অনেকের কোমার কোনও স্মৃতিই থাকে না।

Advertisement
আরও পড়ুন