Viral Video

কাজ করছে না ব্রেক, চালকের আসনে নাবালক! ঝড়ের বেগে চলা গাড়ি চালাল ধ্বংসযজ্ঞ, ভাইরাল ভয় ধরানো ভিডিয়ো

কম বয়সেই হাতে গাড়ির স্টিয়ারিং পেয়ে এক প্রকার ধ্বংসলীলা চালাল খুদে। কারণ গাড়িটির ব্রেক নষ্ট হয়ে যায়। তাই চেয়েও সেটিকে নিয়ন্ত্রণে রাখতে পারেনি কিশোর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ০৮:০৪

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সাদা গাড়ি। অনিয়ন্ত্রিত গতিতে ছুটে চলেছে রাস্তা দিয়ে। ঢুকে পড়ল একটু সরু গলিতে। যত্রতত্র ধাক্কা মেরে গিয়ে থামল গলির শেষ প্রান্তে। তার পর গাড়ির চালকের আসন থেকে নামল এক নাবালক। কম বয়সেই হাতে গাড়ির স্টিয়ারিং পেয়ে এক প্রকার ধ্বংসলীলা চালাল সেই খুদে। কারণ গাড়িটির ব্রেক নষ্ট হয়ে যায়। তাই চেয়েও সেটিকে নিয়ন্ত্রণে রাখতে পারেনি কিশোর। ভয়ঙ্কর সেই ঘটনার ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্রেক ফেল করে অনিয়ন্ত্রিত ভাবে ছুটে চলেছে একটি সাদা রঙের চারচাকা। সরু একটি গলির ভিতর ঢুকে পড়ল গাড়িটি। তার পর শুরু হল ধ্বংসলীলা। গাড়িটি গতি হারিয়ে এ দিকে-ও দিকে ধাক্কা মারলে লাগল। সেটিকে আসতে দেখে লোকজনের মধ্যে দৌড়োদৌড়ি পড়ে গেল। পাছে যদি গাড়ির ধাক্কায় প্রাণ যায়। গাড়িটি প্রথমে ধাক্কা মারল একটি বাইককে। সেই সময় সেখানে দাঁড়িয়ে ছিল এক কিশোর। বেগতিক বুঝে কিশোর দৌড়ে ঘরের ভিতর ঢুকে যায়। মুহূর্তের সিদ্ধান্তে প্রাণ বেঁচে যায় তার। কিছুটা এগিয়ে গিয়ে আবারও দু’টি পার্ক করে রাখা বাইকে ধাক্কা মারে চারচাকাটি। গাড়িটি তখন দাঁড়িয়ে যায়। আশপাশের বাড়ির লোকজন বেরিয়ে এসে রাস্তায় ভিড় জমায়। তার পর বোঝা যায় ধ্বংসযজ্ঞের নেপথ্যে থাকা আসল কারণ। চারচাকার চালকের আসন থেকে বেরিয়ে আসে এক কিশোর। পাশে বসে ছিল আর এক নাবালক। দু’জন মিলে গাড়ি নিয়ে বেরিয়ে নিয়ন্ত্রণ রাখতে না পেরেই যত কাণ্ড ঘটিয়ে বসে। কিন্তু তারা গাড়ি থেকে বেরিয়ে আসার পর কেউ তাদের মারলেন না। উল্টে নাবালক চালকের মা তাকে এসে জড়িয়ে ধরলেন। হয়তো ছেলে প্রাণে বেঁচে রয়েছে দেখে মনে স্বস্তি পেলেন তিনি। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘হসনাজ়রুরিহ্যায়’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় পাঁচ লক্ষ বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। চার হাজারেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকম মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘লাঠি কোথায়? চার-পাঁচ দিনের মধ্যে বাচ্চা দু’টি শুধরে যাবে।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এই কিশোরের মা-বাবার থেকে ১০ লক্ষ টাকা জরিমানা নেওয়া উচিত।’’

Advertisement
আরও পড়ুন