Bizarre

কুমিরভর্তি ট্যাঙ্কে জোর করে কিশোরীর মাথা চেপে ধরে লাইভ স্ট্রিমিং! প্রকাশ্যে আসতেই নিষিদ্ধ ১.১ কোটি অনুগামীর প্রিয় অ্যাকাউন্ট

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, অ্যাকাউন্টটির চিনা নাম, ‘ইয়েবালি’। ইংরেজিতে তর্জমা করলে দাঁড়ায় ‘নাইট প্যারিস’। অ্যাকাউন্টটি থেকে লাইভ স্ট্রিমিংয়ের সময়ে এক কিশোরীকে জলের নীচে মাথা ডুবিয়ে রাখতে বাধ্য করা হয়েছিল। এই তথ্য ফাঁস হওয়ার পরই নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১০:১৮

ছবি: সংগৃহীত।

জলভর্তি ট্যাঙ্কে ঘুরে বেড়াচ্ছে কুমির। সেই জলে মাথা ডুবিয়ে শ্বাস বন্ধ করে থাকতে হবে। করতে হবে কুমিরের সঙ্গে লাইভ স্ট্রিমিং। ভয়ঙ্কর এই খেলায় শামিল করা হত কিশোরীদের। এই তথ্য ফাঁস হতেই নিষিদ্ধ করা হল একটি সমাজমাধ্যম অ্যাকাউন্ট। চিনের সেই প্ল্যাটফর্মটির ১ কোটি ১০ লক্ষ অনুসরণকারী ছিল। মূলত কিশোর-কিশোরীরাই এই ধরনের অনুষ্ঠানের দর্শক ছিল। গত পাঁচ বছর ধরে এখানে নাবালিকাদের দিয়ে বিভিন্ন স্টান্ট করানোর অভিযোগ উঠেছে অ্যাকাউন্টটির বিরুদ্ধে।

Advertisement

চিনের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, অ্যাকাউন্টটির চিনা নাম, ‘ইয়েবালি’। ইংরেজিতে তর্জমা করলে দাঁড়ায় নাইট প্যারিস। অ্যাকাউন্টটি থেকে লাইভ স্ট্রিমিংয়ের সময়ে কিশোরীদের জলের নীচে মাথা ডুবিয়ে রাখতে বাধ্য করা হত। এই তথ্য ফাঁস হওয়ার পরই নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। এই অনুষ্ঠানটিতে ছয় থেকে দশ জন অংশ নিয়েছিল যাদের বয়স ১৮ বছরের কম ছিল বলে দাবি। চিনা আইন অনুযায়ী অপ্রাপ্তবয়স্কদের লাইভস্ট্রিমে যোগ দেওয়া বেআইনি। বছর কয়েক আগে এই চ্যানেলটি নাবালিকা সঞ্চালিকা নিয়োগের বিজ্ঞাপন দিয়েছিল। সেই সময়েও বিতর্ক হয়েছিল।

২০২৫ সালের লাইভ স্ট্রিমিং সেশন থেকে নেওয়া বেশ কয়েকটি ভিডিয়ো ক্লিপ চলতি বছরে (২০২৬ সালের) এপ্রিলের মাঝামাঝি ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে। ভিডিয়োয় চ্যালেঞ্জ হিসাবে কুমিরভর্তি ট্যাঙ্কে জোর করে কিশোরীদের ঢুকিয়ে দেওয়ার দৃশ্য দেখানো হয়েছে বলে অভিযোগ। (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।) একটিতে দেখা গিয়েছে, দু’জন নাবালিকা উপস্থাপিকাকে একটি ট্যাঙ্কে দাঁড়াতে বলা হয়েছে। সেখানে একটি ছোট আকারের কুমির তাদের পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। নাবালিকার মধ্যে এক জন শান্ত হয়ে দাঁড়িয়ে ছিল। কিন্তু অন্য জন স্পষ্টতই আতঙ্কিত ছিল। সরীসৃপটিকে এড়ানোর চেষ্টা করছিল। ভয়ে তারস্বরে চিৎকার করতে করতে তাকে অন্য মেয়েটিকে শক্ত করে জড়িয়ে ধরতেও দেখা গিয়েছে ভিডিয়োয়। আর একটি ভাইরাল ক্লিপে দেখা গিয়েছে, কোমরে দড়ি বেঁধে ঝুলিয়ে একটি কিশোরীকে জলের ট্যাঙ্কে নামানো হচ্ছে। তাকে কয়েক সেকেন্ডের জন্য জলের নীচে থাকতে হয়েছিল। মেয়েটি তা করতে রাজি না হওয়ায় ট্যাঙ্কের বাইরে দাঁড়িয়ে থাকা দুই উপস্থাপিকা জোর করে তার মাথা জলের নীচে চেপে ধরে। নেটাগরিকদের রোষের মুখে পড়ে ২৩ এপ্রিল সমাজমাধ্যম প্ল্যাটফর্মটি অ্যাকাউন্টটিকে স্থায়ী ভাবে নিষিদ্ধ করে দেয়।

Advertisement
আরও পড়ুন