Hair Care Tips

খুশকির সমস্যায় নাজেহাল, চুলও উঠছে গোছা গোছা, কোন কোন প্যাক মাখলে সমস্যার সমাধান হবে

চুলের জেল্লা ধরে রাখতে সব সময় বিউটি পার্লারে যাওয়ার প্রয়োজন পড়ে না। ঘরে বসেই যত্ন নেওয়া যায়। ঘরে তৈরি প্যাক দিয়েই চুলের যত্ন নিতে পারেন ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১৮:৩৩
চুলের যত্নে কী কী প্যাক মাখবেন?

চুলের যত্নে কী কী প্যাক মাখবেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

খুশকির সমস্যায় নাজেহাল। চুল পড়া বন্ধও হচ্ছে না। নামী-দামি প্রসাধনী ব্যবহার করেও সুফল না পেলে, ঘরোয়া কিছু প্যাক ব্যবহার করে দেখতে পারেন। সামান্য উপকরণেই তা তৈরি হবে এবং ব্যবহার করাও সহজ।

Advertisement

শশার প্যাক

শসা কুচি আর অলিভ অয়েল মিক্সিতে দিয়ে একটি ঘন পেস্ট বানিয়ে নিন। এ বার গরম জলে তোয়ালে ভিজিয়ে ভাল করে চেপে সেই তোয়ালে চুলে পেঁচিয়ে স্টিম নিন। মিনিট দশেক পর ভেজা চুলে ভাল করে শসার মাস্কটি ব্যবহার করুন। মিনিট পনেরো পরে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন।

টম্যাটো-মধুর প্যাক

একটি গোটা টম্যাটো বেটে নিন। তার সঙ্গে ২ চা চামচ মধু মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করতে হবে। এটি চুলে ভাল করে মালিশ করে ৩০ মিনিট রেখে ধুয়ে নেবেন। এই প্যাক সপ্তাহে দু’দিন ব্যবহার করলে রুক্ষ চুল নরম ও মসৃণ হবে। খুশকির সমস্যাও দূর হবে।

কলা এবং কাঠবাদাম তেল

জেল্লা ফেরানোর সবচেয়ে সহজ উপায়। একটি ছোট কলা ভাল করে চটকে নিন। তার মধ্যে মিশিয়ে দিন এক চেবিল চামচ কাঠবাদাম তেল। মিক্সিতে দিয়ে ভাল করে ঘুরিয়ে নিন। তার পর মাথার তালু এবং চুলে মেখে নিন প্যাক। মিনিট কুড়ি রেখে শ্যাম্পু করে ফেলুন। চুল মসৃণ হবে। জেল্লাও ফিরবে। সপ্তাহে এক বার করে এই প্যাক ব্যবহার করলে কয়েক মাসেই হারানো জেল্লা ফিরে আসবে।

Advertisement
আরও পড়ুন