Viral Video

বিশ্বকাপ দেখতে জড়ো পরিবার, টিভিতে ভেসে উঠল দাদুর একান্তে দেখা একের পর এক ‘দুষ্টু’ ওয়েবসাইট! ভাইরাল ভিডিয়ো

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়ো থেকে জানা গিয়েছে, একটি পরিবার ফুটবল বিশ্বকাপের একটি ম্যাচ দেখার জন্য টিভির সামনে জড়ো হয়েছিল। কিন্তু খেলা শুরুর আগেই টিভিতে সেভ করে রাখা বেশ কিছু প্রাপ্তবয়স্ক ওয়েবসাইটের তালিকা দেখতে পাওয়া যায়। জানা গিয়েছে, ওগুলি টিভিতে সেভ করে রেখেছিলেন পরিবারের বয়স্ক সদস্য।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ০৯:৪৩

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

চলছে ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা বিশ্বকাপ। শুরু হল ১১ জুন, চলবে ১৯ জুলাই পর্যন্ত। এই আসর বসেছে আমেরিকা, মেক্সিকো এবং কানাডায়। খেলোয়াড়দের মধ্যে যেমন মরণপণ লড়াই চলে, তেমনই এই প্রতিযোগিতা নিয়ে উৎসাহের অন্ত থাকে না ফুটবলপ্রেমীদের মনেও। প্রিয় দেশের জয় চেয়ে আকুল হন তাঁরাও। আর পরিবারের সকলে মিলে টিভির সামনে ভিড় করে বসে খেলা দেখার আনন্দই আলাদা। তেমন ভাবেই খেলা দেখতে বসেছিল একটি পরিবার। কিন্তু, তার পর যা ঘটল তার ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। আর তা দেখে হইচই পড়ে গিয়েছে নেটপাড়ায়।

Advertisement

ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি বাড়ির বসার ঘরে রয়েছেন বেশ কয়েক জন মানুষ। যেন মধ্যমণি হয়ে সোফায় বসে রয়েছেন এক বৃদ্ধ। সকলের চোখ দেওয়ালে ঝোলানো একটি বড় টিভির পর্দার দিকে। সেখানে ফুটে উঠেছে একাধিক প্রাপ্তবয়স্ক ওয়েবসাইটের নাম। তা দেখেই সকলে হাসাহাসি শুরু করেন। কেউ কেউ আবার টিভির পর্দার দিকে আঙুল দেখিয়ে ওই ওয়েবসাইটগুলির নামের দিকে নির্দেশও করেন। এক তরুণীকে জোরে জোরে একটির নাম উচ্চারণ করে হাসিতে ফেটে পড়তেও দেখা যায়। আর এই সবের মাঝেই অত্যন্ত অপ্রস্তুত ভাবে বসে থাকতে দেখা যায় ওই বৃদ্ধকে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভিডিয়োটির ক্যাপশন থেকে জানা গিয়েছে, একটি পরিবার ফুটবল বিশ্বকাপের একটি ম্যাচ দেখার জন্য টিভির সামনে জড়ো হয়েছিল। কিন্তু খেলা শুরুর আগেই টিভিতে সেভ করে রাখা কিছু প্রাপ্তবয়স্ক ওয়েবসাইটের তালিকা দেখতে পাওয়া যায়। জানা গিয়েছে, ওগুলি টিভিতে সেভ করে রেখেছিলেন পরিবারের বয়স্ক সদস্য। তাঁকে ‘দাদু’ হিসাবে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি কোথাকার বা ফুটবল বিশ্বকাপের কোন ম্যাচ দেখতে বসেছিল ওই পরিবার, তা জানা যায়নি।

ইনস্টাগ্রামের ‘লিবার্টিঅয়্যারইন’ নামের হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। পোস্ট করার পরে প্রায় বহু বার তা দেখা হয়েছে। অনেকে শেয়ারও করেছেন সেই ভিডিয়ো। অজস্র মন্তব্য জমা পড়েছে। ঘটনা দেখে হেসে আকুল হয়েছেন নেটাগরিকেরা। কেউ কেউ ওই বৃদ্ধকে ‘দুষ্টু দাদু’ আখ্যা দিয়েছেন। আবার কারও মতে, ওই বৃদ্ধকে নিয়ে ঠাট্টা করার মতো কিছুই হয়নি, কারও কোনও ক্ষতি তো করছেন না তিনি।

Advertisement
আরও পড়ুন