Mumbai

৪০০ মিটার যেতে ১৮,০০০ টাকা ভাড়া! নিয়েও গেলেন ভুল গন্তব্যে, বিদেশিনির অভিযোগে গ্রেফতার ট্যাক্সিচালক

অভিযোগ, তরুণীর দেওয়া ঠিকানায় না পৌঁছে ট্যাক্সিচালক তাঁকে অন্য জায়গায় নিয়ে চলে যান। তার পর আবার নির্দিষ্ট ঠিকানায় বিদেশিনিকে পৌঁছে দেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৩

ছবি: সংগৃহীত।

বিদেশ থেকে মুম্বই গিয়েছিলেন তরুণী। বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হন তিনি। মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলে ঘর ভাড়া নিয়েছিলেন তরুণী। বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে থাকা এক ট্যাক্সিচালককে সেই ঠিকানায় যেতে বললেন তিনি। কিন্তু ট্যাক্সিচালক তাঁকে ভুল ঠিকানায় নিয়ে গেলেন। তরুণীর দাবি, পরে আবার রাস্তায় ঘুরে ঘুরে সঠিক গন্তব্যে তরুণীকে পৌঁছে দিয়েছিলেন চালক। কিন্তু ৪০০ মিটার দূরত্বের জন্য ১৮ হাজার টাকা ভাড়া চেয়ে বসলেন তিনি। তরুণী সেই গাড়ির নম্বরপ্লেটের ছবি তুলে সমাজমাধ্যমে পোস্ট করতে সেই ছবি (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) ছড়িয়ে পড়ে।

Advertisement

‘আর্জেন্টিনা আরিয়ানো’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। সেই ছবিগুলিতে দে‌খা গিয়েছে যে, এক ট্যাক্সিচালক গাড়ির পিছনে দাঁড়িয়ে মালপত্র নামাচ্ছেন। সেই ছবিগুলি পোস্ট করে তরুণী জানান, মুম্বই বিমানবন্দরে নামার পর তিনি একটি ট্যাক্সি ভাড়া করেছিলেন। মুম্বইয়ের একটি বিলাসবহুল হোটেলে যাওয়ার কথা ছিল তরুণীর।

ট্যাক্সিচালককে সেই হোটেলের ঠিকানায় পৌঁছে দিতে বলেছিলেন তিনি। অভিযোগ, তরুণীর দেওয়া ঠিকানায় না পৌঁছে ট্যাক্সিচালক তাঁকে অন্য জায়গায় নিয়ে চলে যান। তার পর আবার নির্দিষ্ট ঠিকানায় বিদেশিনিকে পৌঁছে দেন তিনি। কিন্তু আকাশছোঁয়া ভাড়াও হেঁকে বসেছিলেন সেই ট্যাক্সিচালক। তরুণীর অভিযোগ, মাত্র ৪০০ মিটার পথ যাওয়ার জন্য ১৮ হাজার টাকা ভাড়া চেয়েছিলেন সেই ট্যাক্সিচালক। ছবিগুলি পোস্ট করে সেই বিদেশিনি উপায় না দেখে মুম্বই পুলিশের নজর কাড়েন। তরুণীর কাছ থেকে বিস্তারে সমস্ত তথ্য জেনে ট্যাক্সিচালককে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।

Advertisement
আরও পড়ুন